জেলার বাস রাজধানীতে ঢুকবে না: তাপস

ফাইল ছবি

যোগাযোগ

জেলার বাস রাজধানীতে ঢুকবে না: তাপস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০২০

আন্তজেলা বাসগুলোকে আর ঢাকা মহানগরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, বাইরের বাসগুলোকে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে।

মঙ্গলবার সকালে রাজধানীর নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৩তম সভায় একথা জানান শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, ঢাকার বাইরের বাস যাতে শহরের ভেতরে প্রবেশ না করে সে অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছে। শহরে নতুন টার্মিনাল তৈরির জন্য জায়গা আগামী মার্চের মধ্যে সুনির্দিষ্ট করার কথা বলেন তিনি। জানান, বর্তমানে প্রায় আড়াই হাজার মালিকের পরিবর্তে সকল বাসকে ২২টি কোম্পানিতে এনে রুট পরিচালনা করা হবে।

আর এ বিষয়ে কোনো দ্বিমত থাকবে না বলে আশা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এদিকে ঢাকার চারপাশের নৌপথে ওয়াটার বাস চালুর জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সদরঘাট এলাকায় খেয়া পারাপারে দুর্ঘটনারোধে পরীক্ষামূলকভাবে চালু ওয়াটার বাসে সফলতা মিলেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads