জাহাজ ডুবিতে উদ্ধার ১৪ জেলের পরিচয় মিলেছে

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি গলফ আরগো জাহাজের ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

জাহাজ ডুবিতে উদ্ধার ১৪ জেলের পরিচয় মিলেছে

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি গলফ আরগোর ১৪ জন নাবিককে আজ শুক্রবার সকালে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাঙ্গু। বৃহস্পতিবার রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২ টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে কলকাতা যাবার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এসময় বঙ্গোপসাগর উত্তাল থাকায় কন্টেইনারসহ জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায় এবং আজ সকালে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থা হতে জীবিত উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা এস এম শামীম আলমের প্রেরিত তথ্যে জানাযায়,উদ্ধারকৃত নাবিকেরা হলো জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫) নোয়াখালী, চীফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২) চট্টগ্রাম, চীফ অফিসার কাজী মাহমুব আলম (২৮) গোপালগঞ্চ, সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬) নারায়ণগঞ্জ, থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪) নোয়াখালী, বোসনমেট রফিক উল¬াহ (৫৯) ফেনী, এ্যাবল সীম্যান মোঃ জুবায়ের হোসেন (২৪) চট্টগ্রাম, অডিনারী সীম্যান সুজন মুখারজি (২০) ফরিদপুর, অডিনারী সীম্যান মোঃ সাহাবুদ্দিনসহ (২১) ভুলা, শাহদাত হোসেন (৩৭) লক্ষীপুর, জমিরুল ইসলাম (৩০) চট্টগ্রাম, শহিদ মিয়া (২৩) রংপুর, মোঃ রাজু (২৫) চট্টগ্রাম এবং আব্দুর রশিদ (৫০) চট্টগ্রাম। তাদের সকালকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উদ্ধারকৃত নাবিকগণ সবাই বাংলাদেশের নাগরিক। নাবিকগণ বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে জাহাজটি পায়রা বন্দরে ফিরলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়ায় পায়রা বন্দর থেকে একটি ট্রলার যোগে সংবাদকর্মীদের নিয়ে উদ্ধারকারী জাহাজ সাঙ্গুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হলেও দূর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় ৭নম্বর বয়ার কাছাকাছি যাওয়ার পর ফিরে আসতে হয়েছে। আগামীকাল শনিবার সকাল ১১টায় উদ্ধারকারী ১৪ নাবিককে কলাপাড়ায় পায়রা বন্দরে নিয়ে আসা হবে বলে নৌ-বাহিনী সূত্র জানায়। সেখানে আনুষ্ঠানিক প্রেসকনফারেন্সের মাধ্যমে জাহাজ ডুবির সঠিক কারন তুলে ধরা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads