জামায়াত-বিএনপির তাণ্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

সংগৃহীত ছবি

সারা দেশ

জামায়াত-বিএনপির তাণ্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২১

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াতের ধ্বংসাত্নক তাণ্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। আজ শনিবার বেলা ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, সুবল সাহা, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুর হক শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। জামায়াত বিএনপিকে প্রতিহত করতে মাঠে থাকবে জেলা যুবলীগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads