জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হালুয়াঘাটে সংবাদ সম্মেলন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হালুয়াঘাটে সংবাদ সম্মেলন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০২২

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান  চলবে ২৯ জুলাই পর্যন্ত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়  সপ্তাহের প্রথম দিন আজ (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা হল রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

মৎস কর্মকর্তা মোঃজাকির হোসেন,বলেন নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই।

‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads