সারা দেশ

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর একুশে পদকপ্রাপ্ত হওয়ায় নেত্রকোনায় সংবর্ধনা     

  • ''
  • প্রকাশিত ১ মার্চ, ২০২৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

ভাষা ও সাহিত্য বিভাগে বিশেষ অবদান রাখায় কবি, প্রাবন্ধিক ও গবেষক মিনার মনসুরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ‘একুশে পদক ২০২৪’ প্রদান করায় নেত্রকোনায় সরকারি গ্রন্থাগার ও বেসরকারি বিভিন্ন পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি পঁচাত্তর-পরবর্তীকালে সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।  জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলা একাডেমির জীবন সদস্য এবং এশিয়াটিক সোসাইটির সদস্য।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় নেত্রকোনা সরকারি গ্রন্থাগারে এ সংবর্ধনার আয়োজন করে জেলার বিভিন্ন পাঠাগার।  সংবর্ধনায় বেসরকারি গ্রন্থাগার থেকে অনুদানপ্রাপ্ত বিভিন্ন পাঠাগারের জেলা ও উপজেলা থেকে আগত প্রায় শতাধিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মতবিনিময় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মিনার মনসুর তাঁর পঁচাত্তর-পরবর্তীকালে সাহসী সাংবাদিকতাসহ নানা দিক নিয়ে কথা বলেন।  তিনি বলেন, আজ আমি গর্বিত যে নেত্রকোনায় আমি সংবর্ধিত হচ্ছি।  এজন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সাংবাদিকতার জীবনে আমি মানুষের আবেগ, অনুভূতি, জীবনের কথা শুনতে চেষ্টা করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads