দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে সামর্থবান মুসলমানরা প্রস্তুত হচ্ছেন পশু কিনে করে কোরবানি দেওয়ার জন্য। কোরবানি পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস কাটতে সব চাইতে বেশী প্রয়োজন হয় ছুরি, দা, বটি, চাকুসহ নানা সরঞ্জামের।এসব ছাড়া যেন কিছুই হয়না। ওইসব যন্ত্রপাতি ক্রয় করতে লোকজন ছুটে যাচ্ছেন কমারসহ ভাসমান দোকানগুলোতে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মৌসুমী ব্যবসায়ীরা এসব জিনিস নিয়ে পশরা সাজিয়ে বসে আছেন। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ওইসব জিনিস বিক্রির হিড়িক পড়েছে।
ওইসব মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে ভিন্ন বয়সের লোকজন ছুরি, দা, চাকু ইত্যাদি কিনছেন। পাশাপাশি গোশত কাটার শ্রমিকরা ও পিছিয়ে নেই। তারাও ওইসব ছুরি,দা,চাকু কিনছেন।
প্রকার ভেদে এক একটি ছুরি, দা, চাকু, ৫০ থেকে ৭০০টাকায় বিক্রি করছেন। মানুষ সময় বাচাঁতে ও সর্ব শেষে তৈরী করা ওই ছুরি,দা,চাকু,ইত্যাদি ক্রয় করতে দোকানগুলোতে ভিড় করছেন।
দোকানী শিবলি বলেন, প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে বাড়িতে ছুরি,দা, বটি,চাকুসহ বিভিন্ন প্রকার যন্ত্র বানিয়ে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। চামড়া পৃথক করার জন্য ব্যবহৃত একটি ছোট চাকু ১০০টাকা এবং গরু, খাসি, মহিষ জবেহ কাজের ব্যবহৃত ছুরি সর্বনিন্ম ২শ টাকা উপরে রয়েছে ৭শ টাকা রয়েছে। অন্য বছরের তুলনাই এবার ভালো চাহিদা রয়েছে। দৈনিক ভালো বিক্রি হচ্ছে।
নিতাই কর্মকতার বলেন, ঈদকে কেন্দ্র করে ছুরি,দা, বটি,চাকুসহ বিভিন্ন প্রকার যন্ত্র বিক্রির জন্য প্রস্তুত করেন। যেখানে পশুর হাট বসছে তিনি সেখানে রাস্তার পাশে বসে বিক্রি করছেন। অন্য বছরের তুলনায় এবার ওইসব যন্ত্রপাতি ভালো বিক্রি হচ্ছে বলে জানায়।
সুকেন চন্দ্র কর্মকার বলেন আমরা লোহা স্পিং দিয়ে দা, ছুরি, বটি তৈরী করা হয়। সারা বছর দোকান খোলা থাকলে ও কাজ কিছুটা কম হয় । লোহা স্পিং ও কয়লার দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। ওইসব সামগ্রীর দাম বৃদ্ধি পেলে ও তাদের তৈরী করা ছুরি, দা, বটির দাম বৃদ্ধি পাইনি। বড় দা নিচে ৩শ থেকে উপরে ১ হাজার টাকা বিক্রি হয়। ঈদকে কেন্দ্র করে তাদের কাজের চাপ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
আজমপুর এলাকার সালাহউদ্দিন বলেন, গরু গোশত কাটা ও চামড়া পৃথক করার জন্য দেখে ১টি দা, ও ২ ছুরি ৭শ টাকা দিয়ে কেনা হয়।
মো. মুর্শেদ মিয়া বলেন, এখন যে সময় ছুরি তৈরী করার সময় নেই, তাই মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে ১টি ছুরি ৪শ টাকায় কেনা হয়েছে। মনে হচ্ছে ভালই হবে।





