সারা দেশ

ছুটির দিনে শিমুলিয়ায় উভয়মুখী যাত্রীর চাপ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে, ২০২১

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। ঈদ শেষে দক্ষিণবঙ্গের মানুষ ঈদের পরদিন হতেই ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে ফিরছে। শুক্রবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ফিরছেন গ্রামের বাড়িতে।

এতে শিমুলিয়া ঘাটে উভয়মুখী যাত্রী চাপ পরেছে। যাত্রীর চাপে ফেরিতে ঠিকমতো পার করা যাচ্ছেনা পরিবহন। শিমুলিয়া ঘাটে পরিবহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক পরিবহন।

করোনার কারণে সরকার ঘোষিত লকডাউনে ঘাটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীরা হুমড়ি খেয়ে ফেরিতে উঠছেন। যাত্রীর বাড়তি চাপের কারণে ফেরিতে ঠিকমতো যানবাহন পারাপার করা যাচ্ছেনা। ফলে ঘাটের দুই পারেই রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও যানবাহন পারাপারে এ রুটে এখোন ১৮টি ফেরি চলছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

করোনায় লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে এসে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন ক্ষুদ্র যানবাহনে। ভেঙ্গে ভেঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

এ ব্যাপারে শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ঘাটে ১৮টি ফেরি চলছে। প্রচুর যাত্রী চাপ রয়েছে। উভয়মুখী যাত্রী চাপ থাকলেও ওপার হতে ঢাকামুখী যাত্রীর চাপ কিছুটা বেশি। শিমুলিয়াঘাটে প্রায় ৫ শত পরিবহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads