ঢাকা ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের এক প্রতিবন্ধী ছাত্রী ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা ঘটেছে।
দৃষ্টি প্রতিবন্ধী ওই ছাত্রীর নাম আয়শা আক্তার। গত মঙ্গলবার মীরপুর ১০ এ ছিনতাইয়ের শিকার হন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪.৩০ টায় আয়শা আক্তার যাত্রাবাড়ী থেকে মীরপুর ১০ এর উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল ৫.৩০ তিনি মীরপুর ১০ এলাকায় রিকশায় উঠেন। এরপর অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। পরে সন্ধ্যা ৬টায় ব্যাকটিপ মিশন ইনটিগেটেট স্কুল ৭৭ সেনপাড়া পর্বত ১২১৬ মিরপুর রোড পার করিয়ে দেয়ার নাম করে ওই অজ্ঞাত ব্যক্তি তার ব্যাগ, মোবাইল, নগদ অর্থ নিয়ে পালিয়ে যান।
তার ব্যাগে ছিল ২টি মোবাইল, নগদ ১১০০০ টাকা, এইস এস সি ও এস এস সি পরীক্ষা পাশের মূল প্রশংসা পত্র, রেজিস্টেশন কার্ড ও প্রবেশপত্র। এছাড়াও ডাচ্ বাংলা ব্যাংকের বৃত্তিপত্র অঙ্গিকার নামা সহ ডিজাবেল আইডি কার্ডও ছিল।
এদিকে এই ঘটনার পর আয়শা আক্তার আশেপাশের মানুষের সহায়তায় ছিনতাইকারীদের খোঁজাখুজির চেষ্টায় ব্যর্থ হয়ে মীরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।
সর্বস্ব হারানো আয়শা আক্তার রিক্তা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মাজ দিয়ারের বালি দিয়ার এলাকার সেতু প্রামাণিকের মেয়ে।





