সারা দেশ

চৗদ্দগ্রামে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • ''
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গাছ থেকে পড়ে  ফারহান বিন হৃদয়(২০) নামে এক যুবক  মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মধ্যমপাড়ার মোঃ মোস্তফার ছেলে। মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেন ভুঁইয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ফারহান বিন হৃদয় নিজ বাড়িতে একটি গাছে উঠে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার শেষে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফারহান বিন হৃদয়কে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ফারহান বিন হৃদয় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পাশের বাড়ির বাসিন্দা, ব্যবসায়ী আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, ‘গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ায় ফারহান বিন হৃদয়কে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে ইন্তেকাল করেছে। বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়’। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads