চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৯

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীরে প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী এসময় জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্যও আহ্বান জানান।

আজ রোববার ঢাকা সিটি কলেজ ছাত্র কাউন্সিল আয়োজিত নবীনবরণ ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান, যেন তাদের সন্তানেরা লেখাপড়ার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে। তাই লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে মানবিক গুন সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে । শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিমন্ত্রী এসময় নিজেকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, মানুষের জীবনে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ এই আবেগের কারণেই মানুষের শিল্পীসত্ত্বার প্রকাশ ঘটে। । কিন্তু অনিয়ন্ত্রিত আবেগ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে । ছাত্রছাত্রীরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে জীবনে অনেক বড় ভুল করে ফেলে যা তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই এই বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে ।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আজ ডিজিটাল যুগে বাস করছি । আমাদের সামনে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য আমাদেরকে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে হবে ।

ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে গভর্নিং বডির সদস্য এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান খান, প্রতিমন্ত্রীর সহধর্মীনি সৈয়দা মোনালিসা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সিটি কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ (শিক্ষা) অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ, ছাত্র কাউন্সিল এর তত্ত্বাবধায়ক অধ্যাপক ইয়াসমিন বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মশিউর রহমান ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads