কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৫ হাজার পিছ ভারতীয় ট্যাবলেট আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি।
আজ শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী।
তিনি জানান, বিভিন্ন সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ১২ হাজার পিছ টার্গেট ট্যাবলেট, মোটাতাজাকরণে ব্যবহৃত ১০ হাজার পিছ ডেক্সিন ট্যাবলেট, ৩ হাজার পিছ প্যারাকটিন ট্যাবলেট, ১১৮ বোতল ফেনসিডিল, ১০ বোতল স্কাফ সিরাপ, ৭ বোতল মদ, ৩ লিটার চোলাই মদ, ও মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত ভারতীয় মালামালের মূল্য ১৫ লাখ ২২ হাজার ৬’শ টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলেও জানান তিনি।





