নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান মুরাদ, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, আলমগীর হোসেন বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নিজাম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, পৌর যুবলীগ নেতা হাজী শহিদ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিনসহ আরও অনেকে। এ সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ালী, যুবলীগ নেতা জাকির হোসেন পাটোয়ারী, শামীম খাঁসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে।





