কুমিল্লার চৌদ্দগ্রামে মেসার্স রিমি ট্রেডার্সের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা বাকা বটগাছ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মদ।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল রায়হান আলকাছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগ নেতা মাসুদ রানা, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু মোহাম্মদ সোহাগ, ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের বাবুল, ই্উনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সহ-সভাপতি মোঃ সেলিম প্রমুখ।





