চুয়াডাঙ্গায় প্রচ‌ণ্ড শিলাবৃ‌ষ্টি, ফস‌লের ব‌্যাপক ক্ষ‌তি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চুয়াডাঙ্গায় প্রচ‌ণ্ড শিলাবৃ‌ষ্টি, ফস‌লের ব‌্যাপক ক্ষ‌তি

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০২২

চুয়াডাঙ্গা জেলায় রোববার বেলা সোয়া ৩ টার দি‌কে মাত্র ১৫/২০ মি‌নি‌টের হঠাৎ কাল‌বৈ‌শে‌খি ঝড়ের সা‌থে প্রচণ্ড শিলা বৃষ্টিতে লন্ডভ‌ন্ড হ‌য়ে ‌গে‌ছে ফসলের মাঠ। ঝড় ও শিলা বৃ‌ষ্টি‌তে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবা‌দি জ‌মির গম, কলাবাগান, ‌পে‌পে বাগান, ভুট্টা ও আমের মুকুল ।

আজ রোববার বিকেলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে এক ইঞ্চি পরিমাণের শিলাসহ ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

চুয়াডাঙ্গা জেলাশহ‌রের আ‌শে পা‌শের কয়েকটি গ্রাম ও মাঠ ঘুরে দেখা গেছে, মাটিতে নুয়ে পড়েছে গম, ভেঙে গেছে বাগানের কলাগাছ, পে‌পে বাগান ও আমের মুকুল। কোনো কোনো স্থানে পান বরজের বেড়া ও চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ফুলকপি, শিমসহ অন্যান্য ফসলেরও ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয়রা জানান, শিলাবৃষ্টির ফলে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পেঁয়াজ, ভুট্টা, গম, কলা, আমের মুকুল, লিচু, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তারা আরও জানান, দুপুরে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে মেঘের মৃদু গর্জন চলতে থাকে। বিকেল ৪টার দিকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। সেই সঙ্গে বাড়তে থাকে মেঘের গর্জন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। চুয়াডাঙ্গা পৌর শহরের আশপাশের গ্রামগুলোতে প্রচণ্ড শিলাবৃষ্টি আঘাত হানে। তবে এই ঝ‌ড়ো শিলাবৃ‌ষ্টি‌তে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তাৎক্ষ‌ণিকভা‌বে তা জানা সম্ভব হয়‌নি ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads