চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও ঋণের দায়ে মহিদুল ইসলাম (৫০) নামে এক দরিদ্র কৃষক ঘাস মারা বিষপানে আত্নহত্যা করার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে সে মৃত্যুবরণ করেন।
নিহত মহিদুল ইসলাম দামুড়হুদায় উপজেলার দর্শনা থানার মেমনগর গ্রামের মৃতফকির চাঁদ এর ছেলে।
পারিবারিক সূত্রে জানাযায়, নিহত মহিদুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্থ হয়ে মানুসিক ভাবে ভেঙ্গেপড়ে। পাওনাদার এনজিওগুলোর প্রতিনিয়ত তাগাদা ও অকথ্য ভাষায় কথা শোনার পর লজ্জা ঘৃনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধা ৭ টার দিকে ঘাস মারা বিষপান করে।
তার বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত চুয়াডাঙ্গ সদর হাসপাতারে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার )৩০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা আছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্ত করা হবে।





