চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে চিলপাড়া ব্রিজ সংলগ্ন সড়কের ভাঙা অংশ মেরামত করা হয়েছে।
শনিবার ইট দিয়ে সড়কের ভাঙা অংশ মেরামতকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাসেল হায়দার, আলাউদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হান্নান চৌধুরী, ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী মোজাম্মেল হক ভূঁইয়া, অর্থ সম্পাদক খোরশেদ আলম রনি, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তুষার, সহকারী অর্থ সম্পাদক একরামুল হক, শিক্ষা সাংস্কৃতি ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন চৌধুরী।
স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ মেরামত করায় যুবকদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।





