চাটমোহরে জনপ্রিয় হচ্ছে পলিথিন শেড বীজতলা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চাটমোহরে জনপ্রিয় হচ্ছে পলিথিন শেড বীজতলা

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০২২

"কোল্ড ইনজুড়ি" থেকে বোরো বীজতলা রক্ষায় শেষ মুহুর্তেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাবনার চাটমোহরের কৃষকেরা। শীত ও কুয়াশায় যেন বীজতলা নষ্ট না হয় সেজন্য এ এলাকার অনেক কৃষকই পলিথিন শেডে বীজতলা তৈরি করছেন। আধুনিক কৌশলে এ পদ্ধতিতে বীজতলা তৈরি ক্রমশই জনপ্রিয় হচ্ছে। এতে একদিকে যেমন চারা পচন হতে রক্ষা পাচ্ছে তেমনি অন্যদিকে দ্রুত সময়ে চারা রোপনের উপযোগী হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তাগন মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে এই পদ্ধতিতে বীজতলা তৈরি করতে উদ্ধুদ্ধ করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান জানান, গত বছর বোরো মৌসুমে চাটমোহরের মথুরাপুর গ্রামের ৭৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সরকারি ব্যবস্থাপনায় "সমলয়" এ বোরো ধান উৎপাদন কার্যক্রম গ্রহন করা হয়। সেখানে ট্রেতে পলিথিন শেডে আবৃত করে বীজতলা করা হয়। এতে করে ভালো মানের চারা উৎপাদন হওয়ায় কৃষকরা এবছরও পদ্ধতিটি ধরে রেখেছে।

কৃষক ইউসুফ আলী বলেন, পলিথিন শেডে ঢেকে বীজতলা করায় চারা রোগ ও পচন হতে রক্ষা পাচ্ছে। চারার বৃদ্ধিও দ্রুত হচ্ছে। এতে করে চারা কম নষ্ট হবে।

উপজেলা কৃষি অফিসার এ.এ. মাসুম বিল্লাহ বলেন, কৃষকরা আধুনিক এ পদ্ধতির সুফল পেয়েছেন বলেই পদ্ধতিটি ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। এ পদ্ধতিতে ধানের চারা সতেজ থাকে, রোগ বালাই কম হয় ও দ্রুত চারা বৃদ্ধি হওয়ায় কৃষক চারা রোপন দ্রুত করতে পারে। চাটমোহরের বিভিন্ন এলাকায় পদ্ধতিটি ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads