আইন-আদালত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুন, ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মো. মিলন (২৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
একই মামলায় ১৯ (এফ) ধারায় আরো ১০ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রায়ে এক দন্ডের পর অন্য দন্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেয়া হয়।
সোমবার (১২ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাঃ আদীব আলী আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের সলটেসের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ আগস্ট র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল রাতে রাজবাড়ী টু নাচোলগামী সড়কে অভিযান চালায়। এ সময় একটি অটোচার্জর গাড়ীকে থামার সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. মিলনকে আটক করা হয়। এ ঘটনার পরে দিন র‌্যাবের এসআই মো. আলাউদ্দিন বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ আগস্ট মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই মো. সোহেল রানা। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads