সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১ বাংলাদেশী নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে-বিজিবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল, ২০২৩

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সাদিকুর রহমান (৩৫) নামে ১ বাংলাদেশী নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
২৩ এপ্রিল সকাল ৬.৩০ মিনিটে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চকপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামো চকপাড়া জামতলা ব্রীজ নামক স্থানে সাদিকুর রহমান গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন বিজিবি'র সদস্যরা। মৃত সাদিকুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপ চকপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমান ছেলে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত লাশ সংশ্লিষ্ট পরিবারের নিকট হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য শিবগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। এছাড়াও অনাকাংখিত ঘটনা এড়ানোর লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল চলমান রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads