বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে। শনিবার রাতে তারাবি নামাজ আদায় ও সাহরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে ১ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, মিশর এবং অস্ট্রেলিয়ায় রমজান মাসের চাঁদ দেখা গেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে রমজান মাস শুরু হয়েছে।





