চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধের অভিযোগ

প্রতীকী ছবি

সারা দেশ

চাঁদা না দেওয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধের অভিযোগ

  • সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০২২

সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় তিনমাস ধরে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। এমন অভিযোগে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ জনকে আসামি করে মামলা করেছেন মিজানুর রহমান। ঘটনাটি ঘটেছে সাটুরিয়ার দিঘুলিয়া ইউনিয়নের পৌলশুড়া গ্রামে।

মামলার বিবরণে জানা গেছে, পৌলশুড়া গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান তার ৬ শতাংশ বসত ভিটায় একটি বিল্ডিং নির্মাণের কাজ জানুয়ারী মাসে শুরু করেন। কাজ শুরু হওয়ার দুই সপ্তাহ পর ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুনের নেতৃত্বে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার মধ্যে ৪০ হাজার টাকা ইউপি সদস্যকে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে আরো ৩ লাখ টাকা দ্বিতীয়বার চাঁদা দাবী করেন। পরের দাবীকৃত চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যের পরামর্শে আরো দুটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসামী মোহাম্মদ আলী। ইউপি সদস্য ও আসামীদের ভয়ে তার পরিবার নালিশী ভূমি হইতে পালিয়ে অন্যত্র বসবাস করছেন। এদিকে ইউপি সদস্যর বিরুদ্ধে চাঁদাবাদি মামলা করায় সে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।

মামলার বাদী মিজানুর রহমান জানান, মামলার আসামী মো. হারুন, মোহাম্মদ আলী,এস,এম রহুল আমিন, মো. সোলাইমান ও চাঁনমিয়া। এদের তিন লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের উপর হামলা করে। এরপর থেকে প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে মহড়া দিচ্ছে। এ বিষয়ে সাটুরিয়া থানার সহযোগিতা চাইলে পুলিশ কোর্টে মামলা করার পরামর্শ দেন।

এ বিষয়ে ইউপি সদস্য মো. হারুন চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, মামলাটি মানিকগঞ্জ সি আই ডি পুলিশ তদন্ত করছেন। তবে তাদের ভাই ভাই জমি নিয়ে বিরোধ রয়েছে বলে তিনি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, বিষয়টি পারিবারিক কলহ। তবে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। ইউপি সদস্য হারুনসহ অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদার বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads