চাঁদপুরে ছাদ থেকে পড়ে পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

চাঁদপুরে ছাদ থেকে পড়ে পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

চাঁদপুরে ফরিদগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে রিহাব নামে এক প্রাথমিক সমাপনী (পিইসি)পরীক্ষার্থী নিহত  হয়েছে। রিহাব উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের বিজিবি কর্মকর্তা দুলাল তপদারের ছেলে। সে খাঁদখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর পিইসি পরীক্ষা দিচ্ছিল।

জানা গেছে, খাঁড়খাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র রিহাবের ১ম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রোল এক ছিল। শুক্রবার বিকালে তার বাড়ির ছাদে কবুতরকে খাবার দিচ্ছিল। অসাবধানতাবশত সে ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে বাড়ির লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করেন। পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads