চাঁদপুরে শনিবার আরো ৩০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫ জন, হাইমচরের ২ জন, মতলব উত্তরের ৭ জন, মতলব দক্ষিণের ১ জন, ফরিদগঞ্জের ১ জন, হাজীগঞ্জের ৬ জন, কচুয়ার ৫ জন ও শাহরাস্তির ৩ জন রয়েছেন।
হাজীগঞ্জে নতুন শনাক্তকৃতদের মধ্যে উপসর্গে মৃত কামরুন নাহারও (৫৪) রয়েছেন। কামরুননাহার করোনা উপসর্গে মৃত্যু হাজীগঞ্জ পৌরসভাধীন সর্দার বাড়ীর মৃত্যু আবদুল আউয়ালের বোন। করোনা উপসর্গে মৃত্যুবরনকারী আবদুল আউয়াল, তার বাবা আবুল বাসার লেদা মিয়ার রিপোর্ট পজেটিভ আসে। একইভাবে তার বোনও করোনা উপসর্গে গত ১৪ জুলাই হাজীগঞ্জ শাহমিরান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যুবরণ করেন। ১৫ জুলাই তার নমুনা রিপোর্ট প্রেরণ করা হয়। ১৮ জুলাই তার রিপোর্ট পজেটিভ আসে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫২ জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৬৮ জন। ]সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) ৫৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৫২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৪৮জন, ফরিদগঞ্জে ১৭২জন, মতলব দক্ষিণে ১৬৬জন, শাহরাস্তিতে ১৪৮জন, হাজীগঞ্জে ১৪১জন, হাইমচরে ১১২জন, মতলব উত্তরে ১০১জন ও কচুয়ায় ৬৪জন।
জেলায় মোট ৬৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।





