চবি শাটলে অভিভাবকের মৃত্যু

মৃত্যু অভিভাবক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চবি শাটলে অভিভাবকের মৃত্যু

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) ভর্তি পরীক্ষা শেষে দুপুর ১টার শাটলে উঠলেই হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করার পর মেডিকেলে আনার পথে তিনি মারা গেছেন। কনফার্মেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

ভর্তি পরীক্ষার্থীর নাম তিন্নি দাশ। পিতার নাম মিলন দাশ। বাড়ি সাতকানিয়ার আমিলাইশে। বাড়ি সাতকানিয়া হলেও থাকতো এনায়েতবাজারের গোয়াল পাড়ায়। দাহ করবে টেরিবাজারের ভিতরে
কোরবানিগঞ্জ ভলুয়ার দিঘির পাড়ে।

এদিকে, এই অভিভাবকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

সমবেদনা জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, যে হারায় সেই বুঝে কি যন্ত্রনা হয়। বাবা তো বাবাই হয়। তার আর বাবা ডাকা হবে না। মেয়েকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন নিয়েই আজকে তাকে নিয়ে এসেছিল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়ে আর বাবা একসাথে ফিরলেও বাবা যাচ্ছে স্ট্রেচারে শুয়ে। নিথর দেহ। কোন শব্দ নেই। চলছে না নিঃশ্বাস। যাকে বলা হয় মৃত্যু। মেয়েটিও শোকে পাথর হয়ে আছে। এই দৃশ্য বরই হৃদয় বিদারক। এই কষ্ট পৃথিবীর কেউ লাঘব করতে পারে না। আমরা ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads