সারা দেশ

চন্দনাইশে চিকিৎসক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • ''
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) চিকিৎসক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির সভাপতি পল্লী চিকিৎসক সুনীল কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

সংগঠনটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক এম. নোমান রিজভীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সার্জিকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ডা. হোসেন কাউসার রিপন,
খন্দকার ফাউন্ডেশনের পরিচালক ও সমাজ সেবক বোরহান রব্বানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অজিত দেব, সন্তোষ দেব, মোঃ সিরাজুল ইসলাম, সুকুমার চৌধুরী, জসিম উদ্দিন ফারুকী, এস.এম তারেক, মোঃ জালাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, মোঃ আবুল কাশেম, সাধন রুদ্র, অজিত দাস, মোঃ ইলিয়াস, মোঃ জসিম উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ইছহাক ইমন, মোঃ আব্দুর রহিম প্রমুখ।

সভা শেষে দোহাজারী পৌরসভার মেয়র ও চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) চিকিৎসক ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ লোকমান হাকিম নব কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান।  আগামীতে চন্দনাইশ সাতকানিয়ার সকল চিকিৎসকদের নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নির্বিঘ্ন চিকিৎসা সেবা প্রদানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads