চট্টগ্রাম ও সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

বাংলাদেশ

চট্টগ্রাম ও সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত

  • বাসস
  • প্রকাশিত ২২ জুন, ২০২০

চট্টগ্রাম ও সিলেটে আজ ভোরে দ্বিতীয় দফায় মাঝারী ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেলে একবার এবং ১৮ জুন বৃহস্পতিবার সারা দিনে এসব এলাকায় তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে জানা যায়।

বংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান  জানান,আজ সোমবার ভোর ৪ টা ৪২ মিনিট ৫২ সেকেন্ডে ৯৩ দশমিক ২৪ দ্রাঘিমাংশে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পার্শ্ববর্তী ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

অপর দিকে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ শেখ ফরিদ আহমেদ জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগের ভূকম্পন পর্যবেক্ষণের তাৎক্ষণিক ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, আজ ভোরের এই ভূমিকম্পটির ম্ত্রাা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮ডিগ্রী, যা গতকাল বিকেলের ভূমিকম্পের চেয়ে কিঞ্চিৎ বেশি মাত্রার। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন ভারতের মিজোরাম রাজ্য।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটের ওই ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল ও ভারতের মিজোরাম রাজ্য। ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবন থেকে ২৪ কিলোমিটার দূরে।

ইতোপূর্বে ১৮ জুন বৃহস্পতিবার সারাদিনে তিনবার হওয়া ভূমিকম্পের শেষটির উৎপত্তি ছিল মিজোরাম। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক শূন্য।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎস ছিল ভারতের মিজোরামের ডারলন থেকে ৩৮ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৪০দশমিক ৪ কিলোমিটার গভীরে। এলাকাটির অবস্থানবাংলাদেশের চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলা থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলাসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads