চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

ফাইল ছবি

জাতীয়

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুন, ২০২০

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম আই ইনফারমারির সাবেক চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ারের মৃত্যু হয়েছে।

তিনি বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শহীদুল আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন । তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি।

চমেক হাসপাতালের পরিচালক জানান, বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads