সারা দেশ

চক ডাস্টার হাতে নিয়ে ক্লাস নিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০২১

চক ডাস্টার হাতে নিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান করালেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান।

আজ রোববার দুপুরে পৌর শহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি পরিদর্শনে আসেন। এ সময় তিনি পঞ্চম শ্রেণিতে উপস্থিত হয়ে চক ডাস্টার হাতে নিয়ে রীতিমতো শিক্ষক বনে যান। শ্রেণি কক্ষে গিয়ে তিনি শোনেন শিক্ষার্থীদের নানা বিষয় ও সমস্যার কথা। একই সঙ্গে তিনি সমস্যা সমাধানের আশ্বাসও দেন শিক্ষার্থীদের। তারপর তিনি শ্রেণি কক্ষে বাংলা এবং ইংরেজি বিষয়ে পাঠ দান করান। প্রায় ১ ঘন্টা তিনি তাদেরকে পাঠ দান কারন। এসময় শিক্ষার্থীদেরকে তিনি নানা বিষয়ে প্রশ্ন করলে তারা সুন্দর ভাবে উত্তর দেন।

তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা তাদের কর্মকতাকে শিক্ষক হিসেবে পেয়ে খুবই আনন্দিত হয়েছেন। এভাবে এসে আমাদের শ্রেণি কক্ষে প্রবেশ করে ক্লাস নিবেন তা তারা কখনও কল্পনা করেন নি। তারা আর ও জানায় তিনি আমাদেরকে মনযোগ সহকারে লেখাপড়া করতে এবং লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের ও আশ্বাস দেন। পরিদর্শনে আসা অপর সহকারী শিক্ষা কর্মকর্তা হলেন মো. আজিজুর রহমান।

তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী দুইজন শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে পরিদর্শনসহ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় ওই দুই কর্মকর্তা শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। এরমধ্যে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষকদের ন্যায় তিনি পাঠ দান করিয়েছেন। যা সবার কাছে খুবই ভালো লেগেছে। এর পর শিক্ষকদের সঙ্গে স্কুলের নান বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন বলে মনে করেন ওই শিক্ষক।

আখাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্যে বাস্তবায়নে আমারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। প্রতিটি বিদ্যালয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই বিদ্যালয়ে পাঠদান করাতে গিয়ে খুবই ভালো লেগেছে বলে জানায়। তিনি আরও বলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads