চকরিয়ায় মাটির দেয়াল ধসে যুবক নিহত

প্রতীকী ছবি

সারা দেশ

চকরিয়ায় মাটির দেয়াল ধসে যুবক নিহত

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জুলাই, ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারি বৃষ্টিপাতে বসতঘরের মাটির দেয়াল ধসে পড়ে মুহাম্মদ হারুনুর রশিদ হারুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়ের ৮নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

দেয়াল ধসে নিহত হারুন ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,রোববার রাত রাতে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। ওই দিন রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে মাটির বসতঘর লাগোয়া দোকানের ভেতরে মুহাম্মদ হারুন ঘুমিয়ে পড়েন। ভোররাতে মুসলধারে বৃষ্টিপাত হলে ঘুমন্ত অবস্থায় দোকানের লাগোয়া মাটির দেয়ালটি ধসে পড়লে সে মাটিতে চাপা পড়ে।

পরিবারের সদস্যরা মাটির দেয়াল পড়ার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে যুবক হারুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবার জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads