ঘোড়াঘাট উপজেলা আ.লীগের সভাপতি শাহানসা, সাধারণ সম্পাদক সদের আলী

ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঘোড়াঘাট উপজেলা আ.লীগের সভাপতি শাহানসা, সাধারণ সম্পাদক সদের আলী

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা সভাপতি এবং ১নং বুলাকীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সদের আলী খন্দকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ কলেজ মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করেন। পরে ২২২ জন কাউন্সিলারের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কাউন্সিলে দিনাজপুর জেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ সহ এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads