ঘূর্ণিঝড় ফণীতে ফসলের ক্ষতি সাড়ে ৩৮ কোটি টাকা: কৃষিমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

ঘূর্ণিঝড় ফণীতে ফসলের ক্ষতি সাড়ে ৩৮ কোটি টাকা: কৃষিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ মে, ২০১৯

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে ৩৫ জেলায় ৩৮ কোটি ৫৪ লাখ ২ হাজার ৫০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এমন তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে দেশের প্রায় ৩৫টি জেলায় ২০৯টি উপজেলায় বোরো ধান, ভুট্টা, সবজি, পাট ও পান ফসলের প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া ৪৯ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এর মধ্যে বোরো ৫৫ হাজার ৬০৯, সবজি ৩ হাজার ৬৬০, ভুট্টা ৬৭৭, পাট ২ হাজার ৩৮২ও  পান ৭৩৫ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে।

‘ঘূর্ণিঝড়ে আক্রান্ত ৩৫টি জেলা হচ্ছে- নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, ময়মনসিং, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বাহ্মবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন,  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পুর্নবাসন কর্মসূচির আওতায় বীচ, সার ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক পূর্বকালী, চলাকালীন ও আঘাত হানার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads