সারা দেশ

ঘর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের বেলকুচিতে শয়নকক্ষ থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামাড়পাড়ার ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ঘোষ মিষ্টির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার (২৮) অক্টোবর রাতে দোকানের কাজ শেষে এসে ঘরে ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads