ঢাকা ৮ ও ৯ সংসদীয় আসনের ২৭টি ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
আজ মঙ্গলবার ঢাকা ৯ আসন আওতাধীন ৭১ ও ৭২ নং ওয়ার্ডে (সাবেক মান্ডা ইউনিয়নে) এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আফরোজা আব্বাস বলেন, ‘ দেখুন এটা আমাদের যতসামান্য ক্ষুদ্র একটি প্রয়াস। আমরা নিজেদের বাড়ির জন্য যা কিনেছি সেটাই বেশি করে কিনে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকু নিয়েই যদি আশেপাশের বাড়িঘরগুলো প্রতিবেশীদের পাশে দাড়াই তাহলে এই পরিস্থিতিতে কোনো পরিবার আর না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ্।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের তত্বাবধায়নে খাদ্যসামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন বিএনপির স্থানীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী।





