ফুয়াদ বাংলাদেশ নামের একটি কথিত বেসরকারি সংস্থা গ্রাহকদেরকে ১৬ শতাংশ লভ্যাংশের লোভ দেখিয়ে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে ৭৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
কথিত এ এনজিওর দু’ প্রধান নির্বাহী বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামে। ওই গ্রামের আলী আকবরের ছেলে ইব্রাহিম ও মাস্টার আনোয়ার হোসেনের ছেলে আবদুল মন্নান। বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কাতারে রাজধানী দোহা মাইজার নামক অবস্থান করছে বলে ভূক্তভোগিরা অভিযোগ করেছেন।
এ এনজিও সংস্থাটি ব্যাংকের আদলে ডিপিএস, এসডিপিএস, ঋণ প্রদানসহ বিভিন্ন লাভজনক পদ্ধতি দেখিয়ে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে এ বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
সোমবার সন্ধ্যায় এ সংস্থার এক গ্রাহক শহিদুল ইসলাম চৌধুরী স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করেছেন,তার কাছ থেকে ওই দু’ প্রতারক বিভিন্ন লাভজনক ব্যবসা দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে তিনি চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর থানা পুলিশ বেশ কয়েকবার অভিযুক্তদের বাড়িতে হানা দিলেও অভিযুক্তরা পলাকত থাকায় পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, এনজিও সংস্থা ফুয়াদ বাংলাদেশের প্রধান নির্বাহী ইব্রাহিম চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ কোটি টাকার জমি কিনে নিজের সংস্থার নামে। বর্তমান এসব জমি দেখবাল করছে তার ছোট ভাই মৌলনা এহেচানুল করিম। গ্রহকরা ওই জমি বিক্রয় করে তাদের পাওনা পরিশোদের জন্য স্থানীয় জনপ্রতিনি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ভাবে ফুয়াদ বাংলাদেশ নামক এনজিও সংস্থাটি চট্টগ্রামের বহদ্দরহাট, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, কক্সবাজার জেলার ঈদগাও, কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় অস্থায়ী ভাড়া অফিস খুলে কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে ৭৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। বর্তমানে অর্থলগ্নকারী কয়েক হাজার পরিবার তাদের মুলধন হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।





