গৌরনদীতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

'মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো' শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শপথ বাক্যপাঠ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা চত্বর থেকে পৃথক পৃথক র‌্যালি শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সহকারী কমিশনার ফারিহা তানজীন ও গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads