গৌরনদীতে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গৌরনদীতে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

বরিশাল জেলা পুলিশ সদস্যদের অর্থায়নে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলার বেবী হোমে আশ্রিত ৫০ জন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম) বার। একইদিন দুপুরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অব্দুর রব হাওলাদার, নাইমুল ইসলাম, সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার ও আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads