গৌরনদীতে আ’লীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গৌরনদীতে আ’লীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বরিশালের গৌরনদীতে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গোলাম হারুন মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন সুলতানার ব্যক্তি উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads