সারা দেশ

গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • ''
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পন উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেককাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  পরে শহীদ সুকান্ত বাবু হলরুমে কেককাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী প্রেসক্লাবের ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সিকদার, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন সহ অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads