সারা দেশ

গৌরনদীতে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • ''
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার ঐহিত্যবাহী চাঁদশী ঈশ^রচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডল, সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সরকার। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ হানিফ সরদার, শামীম সরদার, শরীফুল ইসলাম, পারভীন আক্তার, বিথিকা বিশ্বস, রাবেয়া শিলু সহ অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads