গোয়ালন্দে বুধবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীর বল্যবিয়ে বন্ধ হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দিকী জানান, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন পাড়া গ্রামের মঞ্জু তালুকদারের মেয়ে স্থানীয় আক্কাছ আলী হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তারে বিয়ে রাজবাড়ী সদর উপজেলার খলিলপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মানিক শেখের সাথে আয়োজন করা হয়।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন বরযাত্রী সহ বর বিয়ে করতে এসেছেন। এসময় বর ও কণে পক্ষকে বাল্যবিয়ের কুফল ও শাস্তির কথা বলে বিয়ে বন্ধের মুচলেকা নেয়া হয়। সেই সাথে বরকে বিয়ে না করে ফিরিয়ে দেয়া হয়।





