রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুলাল আকন্দ নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ইউপির মজিদ শেখের পাড়াস্থ লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো.দুলাল আকন্দ (৪৬) দৌলতদিয়া ইউপির ২নং ওয়ার্ড মজু ফকিরের বাড়ীর ভাড়াটিয়া মৃত ধীরাজ আকন্দের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নের্তৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ২নং ওয়ার্ড মজিদ শেখের পাড়াস্থ লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় অপর আসামি দৌলতদিয়া মজিদ শেখ পাড়ার মো.দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে মো.জোসন প্রামানিক (৩৫) সুকৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





