সারা দেশ

গোপালগঞ্জে ৩ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২২

গোপালগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া, ঘোড়াদাইড় গ্রামে অভিযান চালিয়ে ৩ ইটভাটা উচ্ছেদ করে। এ সময় লালপরি- নীলপরি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়েজুন্নেছা আকতার, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান, পরিদর্শক মনিরুজমান শেখ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads