গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ২

গোপালগঞ্জ ম্যাপ

দুর্ঘটনা

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ২

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ মার্চ, ২০২০

গোপালগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা শহরের লঞ্চঘাট ও রোববার রাতে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী তকিমন্নেছা বেগম (৬০) ও কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের মনসুর শেখের ছেলে সাজ্জাদ (৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ী থেকে হাটতে বের হন তকিমন্নেছা বেগম। এ সময় তিনি শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হতে গেলে মাটি বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ট্রলিটিকে আটক করতে পারলেও চালক পলিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপূর গ্রামে মায়ের সাথে মামা বাড়ীতে বেড়াতে আসে সাজ্জাদ। সন্ধ্যায় মামা বাড়ীর পাশের সড়ক পার হতে গেলে ব্যাটারী চালিত একটি ইজিবাইক সাজ্জাদকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাজ্জাদ মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads