গোপালগঞ্জে পল্লী বিদ্যুতের  অফিস সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জে পল্লী বিদ্যুতের অফিস সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২০

মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকা থেকে পল্লী বিদ্যুতের নতুন জোনাল অফিস সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

নতুন জোনাল অফিসটি সিন্দিয়াঘাট এলাকায় সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চরপ্রসন্নদী উত্তরপাড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চরপ্রসন্নদী উত্তরপাড় গ্রামবাসী এ কর্মসূচী পালন করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে টেকেরহাট-মুকসুদপুর সড়কের পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে চরপ্রসন্নদী বাজার সমিতির সভাপতি আবুল কালাম ব্যাপারী, তালেব ব্যাপারী, বাদশা শেখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads