গোপালগঞ্জে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ের ৪টি দোকানকে চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
শামীম হাসান জানান, আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর বাজারে অভিযান চালানো হয়। এসময় দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ের ৪টি দোকানকে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু এবং গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





