গোপালগঞ্জে জেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জে জেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২০

গোপালগঞ্জে জেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল “ সম্পদের অপব্যবহার রোধে প্রযুক্তির ব্যবহার”।

সেমিনারে জেলার ৮টি হাই স্কুলের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। তারা প্রযুক্তি বিষয়ে কুইজ প্রতিযোগিতায়ও অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় জেলা সদরের বীনা পানি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মুকসুদপুরের সরকারী সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানে বশেমুরবিপ্রবি-র ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহান, জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মোহাম্মদ আফতাবুর রহমান হেলালী, স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads