গোপালগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৬ শতাংশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৬ শতাংশ

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই, ২০২১

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের নমুনায় ৫২ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬৬ শতাংশ।

আজ রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহম্মেদ এসব জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই দুইজন মারা যান। এদের বাড়ী গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায়। এদিকে গত ২৪ ঘণ্টায় ৭৯ নমুনায় শনাক্ত হয়েছে ৫২ জন। শনাক্তের হার শতকরা ৬৬ শতাংশ। যা গতকালকের তুলনায় ৩ ভাগ বেশি। এছাড়া জেলায় ২৮ হাজার ৫১২ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০০ জন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads