চলতি অর্থবছরের জন্য নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. উম্মে কুলসম ও চউলকল মালিক সমিতির আব্দুর রহিম মোল্লাসহ অনেকে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ খান জানান, ১৪৭ চুক্তিবদ্ধ মিলার আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে আমন চাল সরবরাহ করবেন। এবারের মওসুমে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৬৮ টন।





