তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সংস্থাটি ব্যবহারকারীদের জন্য একের পর এক ফিচার যুক্ত করছে। এবার ব্রাউজিংকে আরো সহজ করতে নতুন দুটি ফিচার নিয়ে আসছে গুগল। ফিচার গুলো হলো- সার্কেল টু সার্চ এবং মাল্টি সার্চ এক্সপেরিয়েন্স। এই দুটি ফিচার চালু হওয়ার পর গুগল সার্চের স্টাইল পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। কোনো কিছু অনুসন্ধান করার জন্য আপনাকে আর অ্যাপ সুইচ করতে হবে না অর্থাৎ একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতে হবে না।





