গাজীপুরের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গাজীপুরের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আকস্মিক শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় আকাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে ঝড় বৃষ্টির সঙ্গে  শিলা পড়তে থাকে।

শিলা বৃষ্টিতে গাছপালা, বিদ্যুতের তার, রাস্তার পাশে থাকা বিলবোর্ড, বাড়ীর চালসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে যাতায়াত ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্‌ণতার সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলার তেলিহাটি, মাওনা, বরমী, কাওরাইদ, রাজাবাড়ী, গোসিংগাসহ প্রায় সকল এলাকায় ঝড়ো হওয়ার সঙ্গে শিলা বৃষ্টি পড়তে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা ও শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন বাড়ীর আঙ্গিনায় শিলার স্তুপ জমে রয়েছে। এছাড়াও শিলায় অনেক টিনের চাল ছিদ্র হয়েছে। এমন আকস্মিক শিলায় সাধারন মানুষ ভীত হয়ে পড়ে। এ দিকে শিলায় কৃষকের ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী হুমায়ুন আহম্মেদ জানান, আকস্মিক ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুটির উপর পড়লে তার ছিড়ে যায়। এছাড়া ঝড়ে বিদ্যুতের খুটি হেলে যাওয়ার খরব পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে উপজেলার সকল স্থানে পল্লী বিদ্যুতের স্বাভাবিক অবস্থা ফিরে আনতে কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads